• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বদলগাছীতে ব্রয়লার মুরগি ও ডিম সহ সবজির বাজার অস্থির সাধারণ মানুষ বিপাকে।

দিনকাল বিডি / ১৪০ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

হাফিজার রহমান,বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ব্রয়লার মুরগি ডিম,সহ বাজারে সব ধরনের সবজির দাম অস্থির বিপাকে পড়েছে সাধারণ মানুষ। জানা যায় শীতের শুরু থেকেই সবজির বাজার চরা দাম। গত কয়েক দিনে ব্রয়লার মুরগি ও ডিমের বাজার আকাশ ছোয়া অবস্থা। কয়েক দিন আগেই প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ১৪০ থেকে ১৫০টাকা বেড়িয়ে হয়েছে ২১৫ থেকে ২২৫টাকা,৩০টি ডিমের দাম ২৬০টাকা বেড়িয়ে ৩৩০টাকা।

গরুর মাংস ৬৫০ থেকে ৭শ টাকা খাশির মাংস ৯শ থেকে এক হাজার টাকা মুরগি ব্যবসায়ী কাজল,সাবের আলী বলেন আমরা ব্যবসায়ীরা খামারীদের কাছ থেকে কিনতে হচ্ছে বেশী দামে সামান্য লাভে বিত্রিæ করি কয়েক দিনে ব্যপক হারে দাম বৃদ্বি পেয়েছে। মুরগি খামারী সিদ্দিক,আনোয়ার ফিরোজ সহ অনেকে বলেন মুরগির খাদ্য সহ সকল প্রকারের পন্যের বাজার আগের থেকে অনেক বেশী।

গত বুধবার বদলগাছী সবজির বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি পিয়াজ ২৫ থেকে ৩০টাকা, রসুন১১০ খেকে ১২০টাকা, শিম ৭০থেকে ৭৫ টাকা,গাজর৩৫ থেকে ৪০টাকা, করলা১৪০ থেকে ১৫০টাকা, ফুল কপি ১পিচ ২০ থেকে ২৫টাকা,লাল শাক ৬০থেকে ৬৫টাকা, ডেরস ৬০ থেকে ৬৫ টাকা, বেগুন ২৫ থেকে ৩০ টাকা, পালং শাক ৫৫ থেকে ৬০টাকা আলু ২৫ থেকে ৩২টাকা বাজার দর দেখা গেছে।

আধাইপুর ইউপির পার আধাইপুর গ্রামের কৃষক গোপাল বলেন আমি ১২কাটা জমিতে প্রায়২২শ পাতা কপির চারা রোপন করেছি এবং বাজারে যেমন দাম ভাল তেমনি সার ফসফেটের দামও অনেক বেশী। নতুন অবস্থায় প্রতিটি কপির পিচ বাজারে ২৫ থেকে ৩০টাকা দরে বিক্রয় করছি। এখন ১৫ থেকে ২০টাকা বাজার দর চলছে। কদমগাছী গ্রামের কৃষক আলামিন বলেন,১৮ কাঠা জমিতে ঝাল চাষ করেছি বাজারে দাম ভাল ৪ হাজার টাকা মন বিত্রিæ করছি।

এবং আশা করছি শেষ পর্যন্ত দেড় থেকে ২মন ঝাল ভাংতে পারব। কোলা ইউপি’র পুখুরিয়া গ্রামের আঃ সালাম বলেন, আমি ১৪ কাঠা জমিতে শিম চাষ করেছি বাজারে শিমের বাজার ভাল থাকায় লাভবান হয়েছি। উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন বদলগাছীতে এবার প্রায় ৭৩০ হেক্টর জমিতে শিম সহ বিভিন্ন সবজি চাষ আবাদ হয়েছে। বছরের শুরু খেকেই আবহাওয়া ভাল থাকায় সবজির বর্তমান চাষ ভাল হয়েছে। এতে উপজেলার কৃষরা অনেক লাভবান হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category