• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাউফলে মাছের আড়ৎ-এ আগুন দিয়েছে দুর্বৃত্তরা

দিনকাল বিডি ২৪ / ১১৫ Time View
প্রকাশঃ সোমবার, ২৫ মার্চ, ২০২৪

মোঃ ফোরকান,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে রাতের আঁধারে জুয়েল মাহমুদ মৃধা নামের এক যুবলীগ নেতার মাছের আড়ৎ আড়ৎ-এ আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ মার্চ) রাত পৌনে চারটার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের বগী তুলাতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

আড়ৎ মালিক জুয়েল মৃধা কালাইয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্ত‌ করার জন্য আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আড়ৎ-এর কর্মচারী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত পৌনে চারটার দিকে আড়ৎ-এর সামনের রুমে আগুন দেখতে পান কর্মচারী নাজমুল। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সরেজমিনে দেখা যায়, আড়ৎ ঘরের দক্ষিণ পাশে কাঠের জানালার ফাঁক দিয়ে খড়-কুটা দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। ওই আগুন পুরো রুমে ছড়িয়ে পড়ে। আগুনে কাঠের পাটাতন ও তোষক পুড়ে যায়।

ঘটনার সময় আড়ৎ-এ থাকা কর্মচারী মো. নাজমুল ইসলাম বলেন, রাত চারটার দিকে মায়ের ফোন পেয়ে সেহেরি খেতে ঘুম থেকে উঠি। উঠে দেখি পুরো আড়ত ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। সামনের রুমে গিয়ে দেখি ধাউ ধাউ করে আগুন জ্বলছে। আগুন দেখে ডাক চিৎকার দিলে পাশের দোকানে থাকা লোকজন এগিয়ে আসে। সবাই মিলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।

আড়ৎ ম্যানেজার মো. জিহাদ বলেন, হিসাব-নিকাশ শেষ করে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি চলে যাই। রাত সাড়ে চারটার দিকে আগুনের খবর পেয়ে আড়ৎ-এ এসে দেখি হিসাব রুমে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। জানালার ফাঁক দিয়ে খড়-কুটা দিয়ে যে আগুন লাগানো হয়েছে তার আলামত ও একটি লাঠি প্রমাণ হিসেবে পরে রয়েছে। মুলত ব্যবসায়ীক ভাবে ক্ষতি করার জন্য হিসাবের খাতাপত্র ও ক্যাশবাক্স টার্গেট করে আগুন দেওয়া হয়েছে। অল্পের জন্য হিসাবের খাতাপত্র রক্ষা পেয়েছে।

আড়ৎ মালিক বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। প্রশাসন সুষ্ঠু তদন্ত করলেই ঘটনার সাথে জড়িত ও মুল হোতা বের হয়ে আসবে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category