• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে কিশোরীর ‘আপত্তিকর’ ভিডিও ধারণ করায় যুবক গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে এক কিশোরীর (১৩)এর গোসলের ভিডিও ধারণ করে দুই লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় পুলিশ ওহিদ মোড়ল(২৮) কে আটক করেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে শুক্রবার সকালে একজনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো দুইজনকে আসামি করে মামলা করেছেন।

আটক অহিদ মোড়ল (২৮) ফকিরহাট উপজেলার হোগলডাঙ্গা গ্রামের নিজাম মোড়লের ছেলে। পুলিশ জানায়, গত ১৩ জানুয়ারি রাত ১টার দিকে ওই কিশোরীর বাড়িতে কে বা কারা দরজার সামনে একটি প্যাকেট রেখে যান। কিশোরীর বাইরে বের হলে ওই প্যাকেটি দেখতে পান। প্যাকেটি খুলে তিনি দেখেন একটি চিরকুট ও একটি মেমোরি কার্ড রয়েছে। তখন তিনি চিরকুটটি পড়ে দেখেন, সেখানে লেখা আছে ‘মেমোরি কার্ডেটি একজন মেয়েকে দেখাবেন।

১৮ জানুয়ারি রাত ৮টার দিকে মান্দার এলাকার যেকোনো স্থানে একটি সাদা ব্যাগ থাকবে এবং সেখানে ব্যাগের ভেতর একটি চিঠি থাকবে। ওই ব্যাগের মধ্যে দুই লাখ টাকা রেখে চিঠিটি নিয়ে চলে যাবেন। তা না হলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে।

এরপর ১৪ জানুয়ারি সকালে কিশোরীর বাবা মেমোরি কার্ডটি চালু করে দেখেন তার মেয়ের গোসলের ছবি ও ভিডিও রয়েছে।

তিনি চিঠির কথামত ১৮ জানুয়রি রাত ৮টার দিকে একটি ব্যাগে করে কাগজ দিয়ে টাকা বানিয়ে খামে করে ওই মান্দারতলা এলাকায় রেখে আসেন। এ সময় তিনিসহ অন্যান্য লোকজন আশপাশে পাহারা দিতে থাকেন। কিছু সময় পর অহিদ মোড়ল ব্যাগটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে সোর্পদ করেন।

আটক অহিদ মোড়ল গোসলের ভিডিও কখন, কীভাবে ধারণ করেছে, তা কিশোরী ও তাঁর পরিবারের লোকজন জানেন না।ভিডিওটি গোপনে ধারণ করা হয়েছে বলে তাঁরা জানান ।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় একটি পর্নগ্রাফি আইনে মামলা হয়েছে। শুক্রবার আসামিকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হযেছে । মামলাটি তদন্তধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category