• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে জলবায়ু বিপদাপন্নতা ও করণীয় বিষয়ক সংলাপ

দিনকাল বিডি ২৪ / ১৪১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটে জলবায়ু বিপদাপন্নতা ও করণীয় বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২১ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে ও দি এশিয়া ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহার সভাপতিত্বে ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন এর সঞ্চলনায় অনুষ্ঠিত সংলাপে অন্যান্যদের মধ্যে অংশ গ্রহন করেন কৃষি কর্মকর্তা নূরে জান্নাত, উপজেলা মৎস কর্মকর্তা মো: ফেরদৌস আনসারী, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পরিতোষ রায়, বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মহিতুর রহমান পল্টন, আবহাওয়াবিদ ড. মো: হারুন অর রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী জাহীদ হাসান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, বাঁধনের প্রকল্প সমন্বয়কারী সোহাগ হাওলাদার, মোঃ রবিউল ইসলাম, মাহবুব-ই-খুদাসহ সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ইউক্যাট সদস্য, ভুক্তভোগীসহ অন্যন্যরা এ সংলাপে অংশ নেয়।
এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে সমস্যা বর্তমানে ভয়াবহ রুপ ধারন করেছে। যার ক্ষতিকর প্রভাবগুলো ইতিমধ্যে আমাদের নানা ধরনের সমস্যার সম্মুখিন করছে। নদী ভাঙন, ঘূর্নিঝড় ও লবনাক্ততার পরিমান অনেক বেড়ে গেছে। এখনই যদি আমরা সম্মিলিত ভাবে উদ্দোগ গ্রহন না করি তাহলে অদুর ভবিষ্যতে আরো বড় সমস্যার সম্মুখিন হতে হবে। সচেতনতার মাধ্যমে আমাদেরকে জলবায়ু পরিবর্তন রোধ করতে হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category