বাগেরহাটপ্রতিনিধি||
বাগেরহাট সদর উপজেলা বিঞ্চুপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে গ্রাম আদালত নিয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান ।তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর আয়োজনে মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার বিঞ্চুপুর আশ্রয়ণে এ উঠান বৈঠক ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাল্যবিবাহ ও মাদক বিরোধী সহ বিভিন্ন বিষয় ভিত্তিক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান । এসময় তিনি আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ভোট কেন্দ্রে গিয়ে যারযার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান ।
তথ্য আপা সাবিকুন্নাহার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিঞ্চুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদ রানা ( বাবুল পাইক), বাগেরহাট সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফেরদৌস আনসারী, গ্রাম আদালতের জেলা ম্যানেজার মোঃ তোফিকুল ইসলাম, তথ্য সেবা সহকারী নিশীতা রায় চৌধুরী, মোসাঃ মাজেদা খাতুন, গ্রাম আদালতের বাগেরহাট সদর উপজেলা সমন্বয় কারী মনিরুল হক সরদার প্রমুখ।