বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে রবিবার ( ২৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আহমেদ কামরুল হাসান।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ রাসেলুর রহমান, সনাকের সহসভাপতি রামকৃষ্ণ বসু, বাগেরহাট প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, সাংবাদিক মোল্লা মাসুদুর সহ অনেকে উপস্থিত ছিলেন।
#