• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে পুলিশ কনস্টবল দম্পতির বিরুদ্ধে ১৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

দিনকাল বিডি / ৩১০ Time View
প্রকাশঃ শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে পুলিশ কনস্টেবল বাবর আলী শিকদার ও তার স্ত্রী মোসাঃ হাসিয়ারা বেগমের বিরুদ্ধে নিজের প্রবাসী জামাইয়ের ১৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘ বছরের প্রবাসে কাটিয়ে নিজের সকল সঞ্চিত সম্পদ হারিয়ে শশুর বাড়িতে চরম মানবেতর জীবন যাপন করছের বলে জানা যায়। ভুক্তভোগী মোঃ রমজান যশোর জেলার চৌগাছা থানার পাশাপোল গ্রামের মাহাবুর রহমানের ছেলে।
ভুক্তভোগী মোঃ রমজান জানান, বাগেরহাটের কচুয়া উপজেলার ঘোনারউলা গ্রামের পুলিশ কনস্টেবল বাবর আলী শিকদারের মেঝো মেয়ে শার্মিন আক্তার রিমার সাথে ২০১৪ সালের ৭ই এপ্রিল বাগেরহাট নোটারী পাবলিক কার্যালয়ের মাধ্যমে এ্যাফিডেভিটের মাধ্যমে বিবাহ হয়। বিবাহের পর আমি মালোয়েশিয়া চাকরির জন্য চলে যাই। ২০১৯ সালে শেষের দিকে আমি দেশে আসি। মলোয়েশিয়া থাকাকালিন প্রতি মাসে আমার শাশুড়ী মোসাঃ হাসিয়ারা বেগমের কচুয়া শাখার কৃষি ব্যাংকের একাউন্টে জমি কেনা বাবদ সর্বমোট ১৮ লক্ষ টাকা পাঠাই। আমি দেশে ফিরে আমার শ^শুর ও শাশুড়ীর কাছে জমির বিষয় জানতে চাইলে তারা বলেন ৩ লক্ষ টাকা দিয়ে ১৮ কাঠা জমি ক্রয় করা হয়েছে। এ সময় বাকি টাকার হিসাব চাইলে আমার শশুর সাফ জানায় তুমি আমাদের কাছে কোন টাকা পাবা না। আমি কারন জানতে চাইলে আমার শশুর ও শাশুড়ী আমাকে জোর পূর্বক একটি ঘরে আটকে রাখে। তারা আমারে জোর করে পবিত্র কোরআন শরীফ দিয়ে শপথ করায় যাতে আমি পিতা- মাতাসহ পরিবারের করো সাথে যোগাযোগ না করতে পারি। সেই থেকে আমি আমার বাবা মাসহ পরিবারের কারো সাথে কোন প্রকার যোগাযোগ করতে পারি না।
তিনি কান্না জনিত কন্ঠে বলেন,একজন মানুষ বিদেশে থেকে যে অর্থ উপার্জন করে ঐ টাকা দিয়ে সারা জীবন চলার চিন্তা করে। কিন্তু আমি কষ্ট করে টাকা আয় করেও একটি দিনের জন্যও উপার্জিত অর্থের সুফল পাইনি। আমি এখন আমার শশুর বাড়ীতে শাশুড়ী ও শালিকার এক প্রকার নজর দারিতে রয়েছি। বাড়ি থেকে বের হতে পারছি না।
তিনি আরো বলেন, আমার শ^শুর ও শাশুড়ি অত্যন্ত লোভী প্রকৃতির। তারা আমিসহ আমার নানী শাশুড়ীকে আমৃত্যু ভরোনপোষন দেওয়ার কথা বলে ৯৫ শতক সম্পত্তি লিখে নিয়েও তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার শ^শুর পুলিশ কনস্টবল হয়ে স্বল্প বেতনে চাকরি করে। কিন্তু অজোপাড়াগায়ে গড়ে তুলেছেন আলিশান বাড়ি ও প্রচুর সম্পত্তি। তিনি তার সকল কষ্টার্জিত টাকা ফেরত ও নিজের বাড়িতে ফিরতে প্রশাসনসহ বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। এখনো কোন লিখিত অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে তদন্ত করে দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category