• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৪

দিনকাল বিডি ২৪ / ১২২ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে মোরেলগঞ্জে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চার জন গুরুত্বর আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরন ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুত্বর আহত চার জনকে প্রথমে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে বাবুল খলিফা ও রাজ্জাক খলিফার অবস্থার অবনতি হলে আশঙ্কা জনক অবস্থায় শুক্রবার সকালে তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতারে প্রেরণ করা হয়েছে। অপর আহতরা হলেন, পঞ্চকরন গ্রামের জাকারিয়া খলিফা ও বিপ্লব শেখ।

হামলায় গুরুত্বর আহত রাজ্জাক খলিফার ভাই সাবেক ইউপি সদস্য দেলোয়ার খলিফা বলেন, পঞ্চকরন গ্রামের গিয়াস হাওলাদার, ফারুক শরীফ গংদের সাথে দীর্ঘদিন ধরে মামলাসহ বিভিন্ন কারনে বিরোধ চলে আসচ্ছে। ওই বিরোধের জেরে প্রায়ই গিয়াসসহ তার লোকজন আমার ভাইসহ পরিবারের সদস্যদের হুমকী-ধামকী দিয়ে আসচ্ছিল।

এরই মধ্যে গতকাল রাতে নতুন বাজার এলাকায় কোন কারন ছাড়াই গিয়াস হাওলাদার, হানিফ শরীফ, ফারুক শরীফ, রাজু শরীফ, তরিকুল ও মিঠুসহ অজ্ঞাত ১০/১২ জনের একদল সন্ত্রাসী চাপাতি, রাম দা ও লোহার রড নিয়ে হামলা চালায়। এতে আমার খালাতো ভাই বিপ্লব, চাচাতো ভাই বাবুল, ছোট ভাই রাজ্জাক ও ভাইপো জাকারিয়া গুরুত্বর আহত হয়। এসময় আমার ভাইয়ের মটরসাইকেলটি ভাংচুর করা হয়। আমি এ ঘটনার বিচার চাই।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামসুদ্দিন বলেন, পঞ্চকরনের নতুন বাজার এলাকায় হামলা ও মারপিটের ঘটনা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। এ ঘটনায় এখনও পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category