• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটের ডেমায় চোর সন্দেহে বাপ ছেলে কে আটকিয়ে রাখার অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১২৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটের ডেমায় চোর সন্দেহে বাপ ছেলেকে আটকিয়ে রাখার অভিযোগ উঠেছে । বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কালিয়া এলাকায় এঘটনা ঘটেছে ।

জানাযায়,শনিবার ডেমা ইউনিয়নের কালিয়া এলাকার আঃ কাদের ফকিরের ছেলে হুশিয়ার এর বাড়ি চুরি হয় । এঘটনায় এলাকার রব (৬০) নামে এক বৃদ্বকে সোমবার বেলা ১১ টায় ধরেনিয়ে হুশিয়ারের বাড়িতে আটকিয়ে রাখে । রাতে তার ছেরে ইজিবাইক চালক রিপনকে ও ধরে নিয়ে নিয়ে আটকিয়ে রাখে ।

আটক রিপনের স্ত্রী শাহিনা বেগম মুঠোফোনে জানান, আমার শ্বশুর অঃ রব কে বেলা ১১ টায় আঃ কাদের ফকিরের ছেলে হুশিয়ার ও দেলোয়ার ধরে নিয়ে যায় । পরে রাত ৯টায় আমার স্বামী ইজিবাইক চালক রিপন কেও ধরে নিয়ে আটকিয়ে রেখেছে আমি ৯৯৯ এ ফোন দিযেছি তারা ও আমার স্বামী ও শ্বশুরকে উদ্ধারের কোন ব্যাবস্থা করেনি ।

এবিষয়ে ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি মল্লিক সোমবার রাত ১১টা ১২ মিনিটে জানান এবিষয়ে তিনি কিছুই জানেনা না । তবে ডেমা ইউনিয়নের ১ নং ওয়াডের ইউপি সদস্য জিল্লু রাত ১১টা ২৮ মিনিটে মোবাইলে জানান, দুই দিন আগে হুশিয়ারের বাড়ী থেকে ২০ ভরি গহনা ও নগদ ১৮ লাখ ১৫ হাজার টাকা চুরি হয়েছে । রব এই চুরির সাথে সম্পৃক্ত থাকায় রব কে সন্দেহ করে সোমবার বেলা ১১ টায় হুমিয়ারের বাড়ীতে ধরে আনা হয় আর তার ছেলেকে রাতে আনা হয় ।

ইউপি সদস্যে আরো বলেন, বাগেরহাট সদর থানায় বিষয়টি জানিয়েছি মঙ্গলবার তাদের থানায় দেয়া হবে । ১২ ঘন্টা একজন কে কি করে আটকিয়ে রাখলেন এ প্রশ্নের জবাবে ইউপি সদস্য বলেন থানা থেকে বলেছে কাল (মঙ্গলবার)থানায় নিয়ে আসেন ।

ডেমা ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত এস আই সোহাগ হোসেন কিছুই বলতে চাইনি তবে বাগেরহাট সদর থানায় খোজনিতে বলেছেন । রাত ১১ টা ২০ মিনিটে বাগেরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমান কাছে বিষয় টি জানতে চাইলে তিনি এবিষয় কিছুই জানেন না এই প্রথম এমন খবর শুনলেন বলে জানান ।

এদিকে রিপনের স্ত্রী শাহিনা মঙ্গলবার সকাল ১০ টায় জানান, আমার স্বামীকে ওরা কালিয়া বাজারে নিয়েগেছে এখন ও পর্যন্ত তাদের ছাড়েনাই তিনি আরো বলেন আমার শ্বশুর ও স্বামী কে থানায় না দিয়ে হুশিয়ার ও দেলোয়ার অন্যায় ভাবে দিন রাত আটকিয়ে রাখার কারন কি তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category