• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

বাঘা থেকে ট্রাকে গরু নিয়ে ঢাকায় যাওয়ার পথে নিহত হন কহিনুর

দিনকাল বিডি ২৪ / ৮৪ Time View
প্রকাশঃ রবিবার, ১ জুন, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি,,

পবিত্র ঈদুল আজহায় আনন্দ নিয়ে নিজের পালন করা গরু কোরবানির জন্য বিক্রি করতে ঢাকার মোহাম্মদপুরে ট্রাকে(ঢাকা মেট্রো-১৬-৭৬৪০) করে নিয়ে যাচ্ছিলেন কয়েকজন। এর মধ্যে নিহত হয়েছেন কহিনুর সেখ(৫৫)। একই দিকে যাওয়া একটি ট্রাক সেই আনন্দকে পরিণত করে দিল বিষাদে। নিহত কহিনুর সেখ রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের নীচ পলাশি গ্রামের আজিমুদ্দিন শেখের ছেলে। কহিনুর সেখ পেশায় নিবন্ধীত জেলে।


শনিবার(৩১ মে’২৫) দিবাগত রাত সোয়া ১টার সময় টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন ঢাকাগামী সার্ভিস লেন এলাকায় একই দিকে যাওয়া বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় নিহত হন কহিনুর সেখ। আহত হন পেছনের ট্রাকটির চালক সহ কহিনুরের সাথে থাকা দুইজন। রোববার(১জুন’২৫) দুপুর ১টায় মরদেহ নিজ গ্রামে এনে এইদিন ৩ টায় জানাজার নামাজ শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে।

জানা যায়,বাঘা থেকে গরু বোঝাই করে ঢাকায় উদ্দেশ্য যাওয়া ট্রাকটি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন ঢাকাগামী সার্ভিস লেনে অবৈধ পাকিং করাকালিন সময়ে একই দিকে যাওয়া বেপরোয়াগতির সবজি বোঝাই একটি ট্রাক(ঢাকা মেট্রো-১২-১৩১৩) পেছন থেকে সজোরে গরু বোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। এসময় গরু বোঝাই ট্রাকটির পেছনের ডালা ভেঙে বুকে লেগে গুরুতর আঘাতপ্রাপ্ত হন কহিনুর সেখ। তাকে উদ্ধার করে কুমুদিয়া মেডিকেল হাসাপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষনা করেন।
গোড়াই হাইওয়ে থানা পুলিশ জানায়, গরু ও সবজি মালিককে বুঝে দিয়ে ট্রাক দুটি থানা হেফাজতে রাখা হয়েছে।
কোহিনুর শেখের সাথে থাকা মোবারক হোসেন (৫৫) জানান, ককেজন মিলে নিজের পালন করা গরু বিক্রির জন্য শনিবার রাত পৌণে ৭ টায় নিজ উপজেলার শিমুলতলা এলাকা থেকে ঢাকার মোহাম্মদপুরে বিক্রির জন্য ট্রাকে করে নিয়ে যাচ্ছিলেন।
ট্রাকটি ঢাকাগামী সার্ভিস লেনে পাকিং করে দাড়িয়ে ছিল। পেছনে ছিলাম আমিসহ দেলোয়ার হোসেন, কোহিনুর শেখ ও তার ছেলে আরিফুল। এসময় একই দিকে যাওয়া বেপরোয়া গতির সবজি বোঝাই ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দিলে গরু বোঝাই ট্রাকটির পেছনের ডালা ভেঙে কহিনুরের বুকে লেগে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষনা করেন চিকিৎসক। আহত হয়ে আমি ও দোলোয়ার সহ ট্রাক চালক প্রাথমিক চিকিৎসা নিয়েছি। পরে অন্য ট্রাক ভাড়া করে বিক্রির জন্য গরু ঢাকা পাঠানো হয়েছে।

নিহতের আত্নীয় দুলাল হোসেন মরদেহ নিজ গ্রামে এনে দাফনের বিষযটি নিশ্চিত করেছেন।
গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) শাহ আলম জানান, গরু বোঝাই ট্রাকটি অবৈধ পাকিং করা ছিল। এসময় একই দিকে যাওয়া বেপরোয়া গতির অপর ট্রাকটি ধাক্কা দেওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। কোন অভিযোগ না করায় কোহিনুর শেখের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ট্রাক দুটি থানা নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category