• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘায় দুর্বৃত্তের হাতে শ্রমিক খুন

দিনকাল বিডি / ৮৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় শফিকুল ইসলাম( ৩৫) নামে এক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা । বৃহস্পতিবার (১০-৪-২০২৫) সন্ধ্যা ৬টা ৫০মিনিটে তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক ইসমত আরা রেশমা মৃত ঘোষণা করেন। নিহত শফিকুল ইসলাম উপজেলার চর চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিদাসখালী গ্ৰামের ফজলুল সেখের ছেলে।
এলাকার মেম্বার শহিদুল ইসলাম জানান, তাকে কালিদাস খালির স্কুল ফান্ড এলাকা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে
মৃত অবস্থায় দেখতে পান। সে শ্রমিকের কাজ করতো বলে জানান শহিদুল। তার পর আড়াই বছরের প্রতিবন্ধী এক ছেলে সহ এক বছরের মেয়ে রয়েছে। স্ত্রী, বাবা,মা বেঁচে আছেন। ফুফু রোকেয়া সহ স্ত্রী, স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে কান্নায় ভেঙে পড়েন।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে তার বাম হাতের বগলের নিচে কুপানোর চিহ্ন রয়েছে। বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান জানান, ময়না তদন্তের জন্য লাশ থানায় নেওয়া হয়েছে। হত্যায় জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category