• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বাঘায় বাড়িতে হামলা ও রাতের আধারে গাছ কাটার অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১৪৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় বাড়িতে হামলা ও রাতের আধারে গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৭ জলাই) আড়ানী পৌর এলাকায় এই ঘটনা ঘটেছে।
জানা যায়, আড়ানী সাহাপুর গ্রামে রমজান আলীর ছেলে জিয়ারুল ইসলামের তিন বছর বয়সের ২৫টি আম গাছ রাতের আধারে কেটে দেওয়া হয়েছে। এছাড়াও ঘুমন্ত অবস্থায় রাতের আধারে তার বাড়িতে হামলা চালানো হয়েছে বলে জানান জিয়ারুল ইসলাম।
অপর দিকে আড়ানি ঝিনা মিস্ত্রি পাড়া গ্রামের নবীর উদ্দীনের বাড়িতে হামলা ও দুটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। জানা যায়,আড়ানী ঝিনা রেলগেট বাজারে আবুল কালামের চায়ের দোকানে বসেছিলেন ঝিনা মিস্ত্রি পাড়া গ্রামের তারিফ উদ্দীন ও তার পিতা নবীর উদ্দীন। এ সময় পূর্ব শত্রæতার জের ধরে তারিফ উদ্দীনের সাথে একই গ্রামের আবু বাক্কারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারিফ উদ্দীনের ও একজন পথচারি মোটরসাইকেল ভাঙচুর ও নবীর উদ্দীনের বাড়িতে হামলা করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টায় দিকে এই ঘটনা ঘটেছে। পরে ৯৯৯ কল পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সবুজ রানা বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।##!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category