• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘায় বিপুল পরিমান ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম ধ্বংস, একধিক প্রতিষ্ঠানকে জরিমানা

দিনকাল বিডি / ১৪৫ Time View
প্রকাশঃ বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরী সরঞ্জাম জব্দ, বিপুল পরিমান গুড় ধ্বংস এবং একাধিক প্রতিষ্টানের মালিকদের কাছ থেকে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রাজশাহী ।
অসাধু ভেজাল গুড় ব্যবসায়ীরা হলো: বাঘা থানার চকসিংগা পাঁচপাড়া গ্রামের মনিরুল ইসলাম(২৫) ও তার ভাই ভাই-মোঃ শরীফুল ইসলাম, একই গ্রামের শ্রী রতন মন্ডলের স্ত্রী মিনা রানী(৩৫), মোঃ নাজিমের ছেলে মোঃ কাজিম উদ্দিন(৪৫), মোঃ রজব আলীর ছেলে মোঃ সবুজ আলী(৩২), মোঃ সাহার আলীর ছেলে মোঃ রকি আহাম্মেদ (২৩), মোঃ আলেম উদ্দিনের ছেলে মোঃ আলাউদ্দিন(৩৮), মোঃ শাহাজ আলীর ছেলে মোঃ মিঠুন আলী(৩০),
বুধবার (১২ এপ্রিল) দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাকাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজশাহীর বাঘা থানাধীন চকসিংগা পাঁচপাড়া গ্রামে ৭টি কারখানায় ভেজাল গুড় তৈরি হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ফজলে এলাহী, সহকারী পরিচালক (মেট্রোঃ), ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রাজশাহীর নেতৃত্বে র‌্যাব-৫ রাজশাহীর একটি অভিযানিক দল। এ সময় জব্দ করা হয় ভেজাল গুড়- ৩৬০০ কেজি, চুন-৫ কেজি, হাইড্রেস-৩ কেজি, সোডা-৬ কেজি, ডালডা- ১২ কেজি, রং-৪ কেজি, ফিটকিরি-৩ কেজি, চিনি-৫৫০ কেজি। এ সময় প্রতিষ্টানের মালিকদেরকে নগদ- ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। আদায়কৃত নগদ অর্থ সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠানের মালিকগন ভেজাল গুড় তৈরির কথা স্বীকার করেছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category