• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘায় বিবাদিদের বিরুদ্ধে মারধর করে টাকা- সোনার আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ৭৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

বাঘা(রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় বাঁশের লাঠি ও খড়ি দিয়ে মারধর করে ৯৫ হাজার টাকা ও হাতে থাকা ৩আনা ওজনের সোনার আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার মীরগঞ্জ গ্রামের মুনসুর আলী নামে এক কাঠ ব্যবসায়ী ৪জনের নাম উল্লেখ করে মঙ্গলবার ০৯-১০-২০২৪) রাতে বাঘা থানায় অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার মীরগঞ্জ এলাকার জহুরুল ইসলামের ছেলে মোঃ শরিফ, মোঃ সিদ্দিকের ছেলে মোঃ শান্ত ইসলাম, মাহাতাব হাজীর ছেলে মোঃ বেল্লাল, মোহদীপুর গ্রামের মোঃ আলমের ছেলে মোঃ পলাশ গত মঙ্গলবার (০৮-১০-২০২৪) এমডি বেলাল আহমেদ এর ফেসবুক আইডি হতে মোঃ হাফিজুল ইসলাম হাফিজের কোটা সংস্কার আন্দোলনের ছবি এডিট করে অপপ্রচার চালায়। বিষয়টি জানতে চেয়ে এলাকার ব্যক্তিবর্গ তাদের ডেকে পাঠান। কিন্তু তারা উপস্থিত হননি।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মীরগঞ্জ মোড়ে বসে থাকা অবস্থায় বিবাদি শরিফ ও শান্ত ও বেল্লাল বাশের লাঠি ও খড়ি দিয়ে মুনসুর আলীকে মারধর করে। এতে তার বাম হাতে ও মুখের খেতরে জখম হয়। পলাশ ও নূরসহ সকলে একযোগে এলাপাথাড়ি মারধর করে এবং টাকা ও হাতে থাকা সোনার আংটি ছিনিয়ে নেয়। এ বিষয়ে বিবাদিদের বক্তব্য পাওয়া যায়নি।
অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান,বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা পেলে বিবাদিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category