• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ব্রহ্মপুত্র নদে বাঁশের বান্ডালের উদ্বোধন করলেন এমপি

দিনকাল বিডি / ১২৮ Time View
প্রকাশঃ সোমবার, ২০ মার্চ, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন কবলিত এলাকায় ৩০টি বাঁশের বান্ডাল নির্মানের উদ্বোধন করেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন। গত রবিবার (১৯মার্চ) বিকেলে দূর্গম খেওয়ার চর নৌকা ঘাট এলাকায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্ব বক্তব্য রাখেন, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোঃ আব্দুর রশিদ, বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলাম বাবলু প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন। বান্ডাল নির্মানে নিজ তহবিল থেকে এমপি দিয়েছেন এক লাখ টাকা, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড ২ হাজার জিও ব্যাগের মধ্যে ৫’শ, ৪’শ বাঁশ, ৫০টি চিকন ইউক্যালিপটাস গাছ, লোহার পেরেক, জিআই তার দিয়ে বান্ডাল নির্মানের কাজ শুরু করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন এমপি বলেন, আমি শুরুতে ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা দিয়েছি। প্রয়োজনে আরো দিবো। ভাঙন প্রতিরোধে সকল প্রকার চেষ্টা চালিয়ে যাবো।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ২ হাজার জিও ব্যাগের মধ্যে ৫’শ ব্যাগ বান্ডালের ভিতরে ফেলার জন্য দেয়া হয়েছে। বাকি জিও ব্যাগ পর্যায়ক্রমে দেয়া হবে। বান্ডাল গুলো নির্মাণ হলে ভাঙন রোধ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category