• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ভালুকায় ট্রাক চাপায় গার্মেন্টস কর্মকর্তা মৃত্যু

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ রবিবার, ২৮ মে, ২০২৩

আবু ইউসুফ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ভালুকা উপজেলার ভরাডোবা-সাগরদিঘি সড়কের বান্দিয়া মসজিদ সংলগ্ন এলাকায় ট্রাক চাপায় আলমগীর হোসেন আলম (৩৫) নামে এক গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ সময় রোমান মিয়া নামে আরেক কর্মকর্তা আহত হয়। নিহত আলমগীর নিঝুরী গ্রীন টেক্সটাইল লিমিটেড নামে একটি গার্মেন্টে সিনিয়র এক্সুকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ডিউটি শেষে মোটরসাইকেল যোগে ওই সড়কে ভালুকা সদরের আসার পথে উল্লেখিত স্থানে পৌছলে সাগরদিঘিগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলমগীর হোসেন মারা যান।

এ সময় মোটরসাইকেলের পেছনে বসা রোমান মিয়া গুরুতর আহত হয়। আহত রোমানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আলমগীর হোসেনের বাড়ি লালমনিরহাট জেলার সদর উপজেলার গারারপাড় গ্রামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category