• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মতিহারে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সোহেল গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৯৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে সাবদুল ওরফে সোহেল (১৯) নামের মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিনগত রাত সাড়ে ৯টায় মতিহার থানার মিজানের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাবদুল ওরফে সোহেল, সে থানার চর-সাতবাড়িয়া এলাকার মৃত কাজিমুদ্দিনের ছেলে।
সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন, মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক।
তিনি জানান, গ্রেফতার সোহেল মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন যাবত পালিয়ে ছিল। সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মিজানের মোড় এলাকায় সোহেল অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মতিহার থানার সেকেন্ড অফিসার এটিএম আশিকুল ইসলাম, এএসআই মোঃ তসলিম উদ্দিন, এএসআই জালাল, এএসআই আপেল ও কন্সটেবল ফিরোজ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে গ্রেফতার আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category