• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মাইশা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

দিনকাল বিডি / ১৮৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপা এলাকার শিশু মারুফা জাহান মাইশা(৫) কে ঢাকার রূপনগর আলম মেমোরিয়াল হাসপাতালে অপারেশনের নামে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৬ ডিসেম্বর) দুপুরে উলিপুর পৌর শহরের মসজিদুল হুদা মোড়ে সচেতন নাগরিক বৃন্দের ব্যানারে মাইশা হত্যাকারীদের বিচারের দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন- উলিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কুড়িগ্রাম সোসাইটি ঢাকা’র সহ-সাংগঠনিক সম্পাদক মোতলেবুর রহমান, সমাজসেবক মাসুম করিম, মর্জিনা বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন- ‘মাইশা হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে ফাঁসি দিতে হবে’। এ ঘটনায় ডা. আহসান হাবীবসহ জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনা না হলে, বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর কুড়িগ্রামের পৌরসভার ভেলাকোপা এলাকার মোজাফফর হোসেন তার শিশু কন্যা মারুফা জাহান মাইশাকে হাতের আঙুল ঠিক করার জন্য ঢাকার মিরপুরে ইসলামী ব্যাংক হাসপাতালের ডা. আহসান হাবীবের কাছে যান। তিনি(ডা. আহসান হাবীব) তার নিজস্ব রূপনগর আলম মেমোরিয়াল হাসপাতালে অপারেশন করতে বলে, তার কথামত সেখানে হাতের অপারেশন করার সময় শিশুটি মারা যায়। পরে শিশুটির পিতা মোজাফফর হোসেনকে হাসপাতাল কর্তৃপক্ষ ধমকিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে এসে মেয়েকে গোসল করার সময় স্থানীয় মহিলারা দেখেন, শিশুটির তলপেটের পুরো অংশ সেলাই করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category