• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মাটি ভর্তি ট্রাক্টর কেড়ে নিলো মোটরসাইকেল আরোহীর প্রাণ

দিনকাল বিডি / ১৫৪ Time View
প্রকাশঃ বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে ফসলি জমি ধ্বংসকারীদের মাটি ভর্তি ট্রাক্টরের চাপায় মতিউর রহমান (৪০) নামের এক মোটরসাইকেল আরোহির মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা দিকে পবা উপজেলার রামচন্দ্রপুরহাটের ডংগীরমোড়ে এ ঘটনা ঘটে।
নিহত মতিউর রহমান রাজশাহীর পবা থানাধীন কইপুকুরিয়া এলাকার মুন্তাজ আলির ছেলে। তিনি পবা উপজেলা চেয়ারম্যানের জামাই বলে জানা গেছে।
এলাকাবাসীরা ও প্রত্যাক্ষদর্শী জানায়, রাজশাহীর পবা থানাধীন ডংগীরমোড়ে মাটি বোঝাই একটি ট্রাক্টর দ্রæত গতিতে যাচ্ছিলো। এ সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে মতিউর রহমানের মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে ট্রাক্টরটি গতি বাড়িয়ে পাশের একটি মাটির রাস্তা দিয়ে পালিয়ে যায়।
তারা আরও জানায়, ফসলি জমি খনন সরকারি ভাবে নিষেদ্ধ থাকলেও কিছু পাতি নেতা, পাতি গুন্ডা, অসাধু কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানাকে ম্যানেজ করে হাজার, লক্ষ লক্ষ বিঘা ফসলি জমি বিনষ্ট করে পুকুর খনন কাজ অব্যহত রেখেছে। ফলে কৃষক হচ্ছে বেকার। আর মাটি বহনকারী ট্রাক্টরের যাতায়াতে ধ্বংস হচ্ছে মানুষের চলাচলের জন্য তৈরী গ্রামঞ্চলের রাস্তা ঘাট।

তবে লোক দেখানো অভিযান প্রশাসন করে না, এমন নয়। স্থানীয়দের দেয়া অভিযোগের ভিত্তিতে মাঝে মধ্যে ফসলি জমিতে যান কর্তা ব্যক্তিরা। ভাংচুর করেন ভেকু মেশিন। সেই পর্যন্তই শেষ। পরে আবারও শুরু হয় ফসলি জমির খননকৃত স্থানেই পুকুর খনন এবং শেষ পর্যন্ত ফসলি জমিটি বিলিত হয়ে পুকুরে পরিনত হয়। কিন্তু অজ্ঞাত কারনে আইন লঙ্ঘনকরে ফসলি জমিতে পুকুর খননকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়ানা কর্তৃপক্ষ। এমন অভিযোগ গ্রামঞ্চলের বাসিন্দা ও কৃষকদের।
জানতে চাইলে পবা থানার ওসি মোঃ রফিকুল হক বলেন, রামচন্দ্রপুর হাটে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক পাঠানো হয়েছে। এ ব্যপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category