• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মাদারগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার; স্ত্রীসহ দুজনের বিরুদ্ধে মামলা

দিনকাল বিডি ২৪ / ১৪৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

এম আর সাইফুল, মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

জামালপুরের মাদারগঞ্জে শ্বশুরবাড়ির পাশের একটি গাছ থেকে নাঈম ফকির ওরফে শুক্কর (২১) নামে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহ আটক তার স্ত্রী বিজুরী আক্তার ও ফরিদ মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে নিহত নাঈম ফকিরের বাবা আব্দুল কাদের ফকির বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় এ মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক।

তিনি জানান,নাঈম ফকিরের লাশ উদ্ধারের ঘটনায় বাদীর সন্দেহজনক হওয়ায় তার স্ত্রী বিজুরী আক্তার ও স্ত্রীর প্রতিবেশী ফরিদ মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে আটককৃতদের আজ আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার সকালে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

ময়নাতদন্ত শেষ করে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নাঈম ফকির উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল গ্রামের কাদের ফকিরের ছেলে। ১০ মাস আগে কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া গ্রামের প্রবাসী আব্দুল বাছেদ প্রামাণিকের মেয়ে বিজুরী আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে বনিবনা হচ্ছিল না। সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো।

নাঈমের মা লাকী বেগম অভিযোগ করে বলেন, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেড়ানোর কথা বলে ছেলের বউ বিজুরী আক্তার ছেলে নাঈমকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখে। আগেও তাকে হত্যার চেষ্টা করেছে। আমি আমার ছেলের হত্যাকাণ্ডের বিচার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category