• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালন

দিনকাল বিডি ২৪ / ১৩৫ Time View
প্রকাশঃ শনিবার, ১ জুন, ২০২৪

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে উপজেলা শিক্ষক সমিতি মিলনায়তনে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম বাদলের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও ৫নং গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী (টিপু), সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম সরদার এবং সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খাঁন প্রমূখ।

এছাড়্ওা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান নান্টু,যুগ্ম আহবায়ক ডি.এম আব্দুল মালেক,সেচ্ছাসেবক দলের যুগ্ম- আহবায়ক তালহা জোবায়ের, নুরুল্যাবাদ ইউনিয়ন বিএনপি’র আহবায়ক খোরশেদ আলম শিলাল, ভারশোঁ ইউনিয়ন বিএনপি’র আহবায়ক গোলাম নবী কাবুল,কসব ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কাসেম উদ্দিন,মৈনম ইউনিয়ন বিএনপি’র আহবায়ক সাহারুল ইসলাম,পরানপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক গোলাম মোস্তফা এবং তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক রেজাউন্নবী প্রমূখ। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল শ্রমিকদল কৃষকদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মান্দার সাবেক এমপি মরহুম সামসুল আলম প্রামানিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category