• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মীরসরাই মৎস্য অফিসে জনবল সংকট: দাপ্তরিক কাজে চরম ব্যাঘাত

দিনকাল বিডি / ৯৮ Time View
প্রকাশঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম :: জনবল সংকটের কারণে উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা মৎস্য অফিস দাপ্তরিক কাজে চরম ব্যাঘাত ঘটার খবর পাওয়া গেছে।
এতে করে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় সব মৎস্যজীবীরা। প্রায় পাঁচ লাখ জনবসতির এই উপজেলায় গত কয়েক বছর ধরে ৬ টি পদের মধ্যে ৫ টি তেই শূন্যাবস্থা বিরাজমান রয়েছে। মাত্র একজন কর্মকর্তা দিয়ে চলছে অফিসের দাপ্তরিক কাজ।
ফলে, দপ্তরটি চালাতে গিয়ে একেবারেই বেকায়দায় পড়তে হচ্ছে অফিসিয়াল কর্মে থাকা সংশ্লিষ্টদের।
খোঁজ নিয়ে জানা গেছে, উত্তর চট্টগ্রামের পুরো জেলায় মাছ উৎপাদনে মীরসরাই উপজেলার অবস্থান প্রথম স্থান দখল করে আছে।
রুই, কাতলা, মৃগেল, কার্প, তেলাপিয়া, গুলশা, পাবদা, কৈ, শিং, মাগুর, পাঙাশ উৎপাদন হয় এ উপজেলার বিভিন্ন স্থানে। এ উপজেলায় ১৩ শ’ ৫০ খামারির সরকারি হিসেবে ২৭টি খাস পুকুর, বেসরকারি তিন হাজার ৭৮০টি পুকুর রয়েছে। যাতে ৫৪ হাজার ৪৯৮ টন মাছ উৎপাদন হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, এ দপ্তরে অনুমোদিত পদ সংখ্যা হলো ছয়টি। বর্তমানে কর্মরত: রয়েছে মাত্র একজন। তিনি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা। অবশিষ্ট পাঁচটি পদ-ই শূন্যাবস্থায় রয়েছে।
পদগুলো হলো- মৎস্য সম্প্রসারণ ও মান নিয়ন্ত্রণ অফিসার, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা, এই দু’টি পদ প্রায় পাঁচ বছর ধরে শূন্য।
এ ছাড়া ক্ষেত্র সহকারী পদটি দেড় বছর ধরে শূন্য। আর অফিস সহকারী পদটি শূন্য এক বছর, অফিস সহায়ক পদটি শূন্য প্রায় পাঁচ বছর।
দীর্ঘদিন এ পদ গুলোতে লোকবল না থাকায় স্বাভাবিক কার্যক্রমে অসুবিধা সিমাহীন অসুবিধা হচ্ছে কর্ম পরিচালনা করে যেতে। ফলে, সময় মতো কাজ করতে পড়তে হচ্ছে চরম বেকায়দায়।
এ দিকে মৎস্য চাষিরা বলছেন, অফিসে লোকবল না থাকলেও মৎস্য অফিসার প্রতিনিয়ত: আমাদের খোঁজ রাখেন এবং সহযোগিতা করেন।
প্রাসঙ্গিক ক্রমে মীরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ বলেন, অফিসে আমি একজন মাত্র। দীর্ঘদিন এ সব পদে লোকবল না থাকায় কোনো না কোনো ভাবে কাজ গুলো ম্যানেজ করে নিতে হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জনবল সংকটের বিষয়টি জানানো হয়েছে কিন্তু, এখন পর্যন্ত কোনো খবরাখবর পাওয়া যাচ্ছে না!
এ বিষয়ে চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র বলেন, ইতিমধ্যে মৎস্য ভবন থেকে বড় ধরনের সার্কুলার হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে সেটি কমপ্লিট হবে। সেখান থেকে অগ্রাধিকার ভিত্তিতে আগামী ডিসেম্বরের মধ্যে সেটি কমপ্লিট হবে। সেখান থেকে অগ্রাধিকার ভিত্তিতে মিরসরাইতে কর্মচারী নিয়োগ দেওয়া হবে। কর্মচারী নিয়োগ দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category