• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মোংলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১৮৬ Time View
প্রকাশঃ সোমবার, ২ অক্টোবর, ২০২৩

বাগেরহাটপ্রতিনিধি ||

মোংলায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জহুরা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিক পৌর শহরের ফেরিঘাট এলাকায় এ দূর্ঘঘটনা ঘটে। নিহত জহুরা বেগম রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের মৃত আহম্মদ শেখের মেয়ে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ওই বৃদ্ধা মোংলা পৌর শহরে ভিক্ষাবৃত্তি করতো। প্রতিদিনের ন্যায় আজও ভিক্ষাবৃত্তি শেষে নিজ এলাকা রামপালে ফিরে যাওয়ার পথে মোংলা ফেরি ঘাট এলাকায় রাস্তা পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় পিষ্ট হন। এতে তার মাথা এবং শরীরে ডান পাশ থেতলে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ওই বৃদ্ধার মাথা ও শরীরের ডান পাশে বড় ধরনের ইনজুরি রয়েছে। তাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। খবর পেয়ে পুলিশ সেখান থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হলেও ড্রাইভার পালাতক রয়েছে।এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category