• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

মোহনপুরে পটলক্ষেত থেকে মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ৮৪ Time View
প্রকাশঃ বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর মোহনপুরে সাহাবুল ইসলাম (৪৮) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে মোহনপুর থানাধীন কেশরহাট গুপইল গ্রামের জনৈক মর্তুজার পটল খেতের ভেতর থেকে ওই ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়।
তিনি মোহনপুর থানার অন্তর্গত গুপইল গ্রামের মৃত জেকের আলীর ছেলে। পেশায় তিনি একজন মাছ ব্যবসায়ী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে লাশের গুপইল গ্রামের নূর মোহাম্মদ সকাল ৬টায় তার ধান খেত দেখতে এসে সাহাবুলের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি নিহতের পরিবারকে ও মোহনপুর থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন এবং মোহনপুর থানার তদন্ত (ওসি) আছের আলী সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
নিহত সাহাবুলের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সাহাবুল বাড়ি থেকে ১লক্ষ টাকা নিয়ে মাছ বাজারের উদ্দেশ্যে রওনা হন। এরপর দুপুরের দিকে পরিবারের সাথে ফোনে এক বার কথা বলেন তিনি। পরে সাহাবুলের সাথে আর কোন কথা হয়নি তার পরিবারের।
মোহনপুর থানার ইন্সপেক্টর (ওসি তদন্ত) আছের আলী জানান, নিহত সাহাবুলের পাশে ১৯৩৪ টাকা ও দুটি বিষের বোতল পাওয়া গেছে। যাহার গায়ে অটো ক্রপ কেয়ার লিমিটেড কোম্পানীর মারশাল ২০ইসি, লেখা ছিলো। মৃত সাহাবুলের নাক ও মুখ দিয়ে বিষের ফেনা যুক্ত দুর্গন্ধ বের হচ্ছিলো। তবে শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি।
এ ব্যপারে মোহনপুর থানায় ইউডি (অপমৃত্যুর) মামলা রুজু হয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category