• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী অঞ্চলের সেরা করদাতা সম্মাননা পেলেন ৪২ জন

দিনকাল বিডি ২৪ / ১৩১ Time View
প্রকাশঃ বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: কর অঞ্চল রাজশাহীর উদ্যোগে চারটি ক্যাটাগরিতে ৪২ জন করদাতাকে সেরা করদাতা সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় মঙ্গলবার সকালে মহানগরীর মনি বাজারে সেরা করদাতাদের এ সম্মাননা দেওয়া হয়।

কর অঞ্চল- রাজশাহী কর কমিশনার মো. শাহ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। অনুষ্ঠানে সিটি করপোরেশন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর ও নওগাঁ জেলার চারটি ক্যাটাগরিতে ৪২ জন সেরা করদাতাকে এ সম্মাননা দেওয়া হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর আপিল অঞ্চল- রাজশাহী কর কমিশনার মনোয়ার আহমেদ, রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার জাকির হোসেন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। স্বাগত বক্তব্য দেন কর অঞ্চল-রাজশাহী পরিদর্শী রেঞ্জ-১ অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ শাহ আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন কর অঞ্চল রাজশাহী-নওগাঁ সার্কেল-৪ এর সহকারী কর কমিশনার মো. ইসমাইল মোর্শেদ।

এ ছাড়া পুরস্কারপ্রাপ্ত করদাতাদের মধ্য থেকে সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা মো. আব্দুল আওয়াল, মেসার্স মুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোকলেছুর রহমান মুকুল। সুজিত কুমার সরকার সর্বোচ্চ করদাতাদের মধ্য থেকে অনুভ‚তি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় অর্থনীতিতে রাজস্ব আহরণের অন্যতম উৎস হলো আয়কর। রাষ্ট্রের ব্যয় নির্বাহসহ সম্পদের সুষম বণ্টন ও সামাজিক বৈষম্য নিরসনে আয়করের ভ‚মিকা অনস্বীকার্য। যে-সব করদাতা সঠিকভাবে এবং দীর্ঘ মেয়াদে আয়কর দিয়ে আসছেন তাদের সম্মানিত করা রাজস্ব বোর্ডের অত্যন্ত সময়োপযোগী ও সুদূর প্রসারী চিন্তা ধারারই বহিঃপ্রকাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category