• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী আদালত চত্বর থেকে হাতকড়া পরা অবস্থায় আসামীর পলায়ন

দিনকাল বিডি ২৪ / ৯৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী আদালত চত্বর থেকে আরিফ ওরফে পিয়াজু (৩২), নামের এক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে গেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকাল পৌনে ৩টায় ওই আসামী পলিয়ে যায়।
পলাতক আসামী মোঃ আরিফ, ওরফে পিয়াজু, সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার, তেরোখাদিয়া ডাবতলা এলাকার মোঃ জাকির হোসেনের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালত-২, এ মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী পিয়াজুকে কারাগার থেকে হাজিরা দিতে নিয়ে আসে কোর্ট পুলিশ।
হাজিরা শেষে দায়িত্বরত পুলিশ কনস্টেবল মোঃ মাহমুদুল হাসান আসামিকে মেট্রো কোর্ট হাজতখানায় নিয়ে আসার সময় আসামী পিয়াজু পুলিশ কনস্টেবলের হাত থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায়।
এ ব্যপারে মুঠো ফোনে জানতে চাইলে নগর পুলিশের মূখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন জানায়, পলাতক আসামীকে গ্রেফতারে থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ অভিযান চালাচ্ছে। দ্রুত তাতে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category