মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে দেড় মণ (৬০ কেজি) গাঁজা-সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল।
বুধবার (৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ডিমের পিকাআপ ভ্যানে গাঁজা বহন করে নিয়ে যাওয়ার পথে কাটাখালি থানাধীন রাজশাহী জুটমিলের সামনে থেকে তাদের গ্রেফতার করে।এ সময় মাদক বহন কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যাটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বলদিটারী মাস্টারপাড়া গ্রামের আবু হোসেন (৩২) ও আহসান হাবিব (১৮)।
রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) জিললুর রহমান জানান, বুধবার ভোরে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডিম বহনকারী একটি পিকআপভ্যান যোগে বিপুল পরিমান গাঁজা বহন করে নিয়ে যাচ্ছে জনৈক মাদক কারবারি। এমন তথ্যের ভিত্তিতে নগরীর কাটাখালী এলাকার অবস্থান করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। পরে বর্নিত পিকআপ ভ্যানটি আসলে তাকে সংকেত দিয়ে থামানো হয়। এ সময় ডিম বহনকারী পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে দেখা যায়, উপরে সুকৌশলে ডিমের খাঁচা সাজানো রয়েছে। আর তাতে ডিমও রাখা আছে। তবে নিচে প্লাস্টিকের প্যাকেট করে রাখা আছে বিপুল পরিমাণ গাঁজা। মোট ৯শ’টি ডিমের নিচে লুকিয়ে রাখা ছিল ৬০ কেজি গাঁজা।
এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।