• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী নগরীর গোপন ভিডিও হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেল, যুবক গ্রেফতার

দিনকাল বিডি / ১৩৮ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

রাজশাহী নগরীর গোপন ভিডিও হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেল, যুবক গ্রেফতার রাজশাহী নগরীর গোপন ভিডিও হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেল, যুবক গ্রেফতার
রাজশাহীতে এক গৃহবধূর নগ্ন ভিডিও ব্ল্যাকমেল করে চাঁদাবাজির অভিযোগে আল হাসিব নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী নগরীর ভাড়াপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আল হাসিব নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।
শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।
র‌্যাব জানায়, হাসিব ভিকটিমের স্বামীর ফোন থেকে তার গোপন ভিডিও নিজের ফোনে নিয়ে নেন। পরে ফেসবুকে ফেক আইডি খুলে ওই ভিডিও পাঠাতে থাকেন। একপর্যায়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি করেন। ভিকটিম চাঁদাও দেন। এরপর আরও চাঁদা দাবি করেন হাসিব। পরে ওই নারী থানায় অভিযোগ করেন।
র‌্যাব অধিনায়ক রিয়াজ শাহরিয়ার বলেন, হাসিবকে নগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category