• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীতে ক্লুলেস হত্যাকান্ডের আসামী মাসুম গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৯৫ Time View
প্রকাশঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ক্লুলেস হত্যাকান্ডের একমাত্র আসামী মাসুমকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব।
শুক্রবার (৪ অক্টোবর) দিনগত রাত ২টায় মহানগরীর দামকুড়া থানাধীন কাদিরপুর দিঘীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামী মাসুম আলী (৩৮), সে দামকুড়া থানার কাদিপুর দিঘীপাড়া এলাকার মোঃ আব্দুস সালামের ছেলে।
শনিবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গত (২১ সেম্পেম্বর) বিকাল সাড়ে ৪টায় নিহত সাজামুল তার ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে বাসায় ফেরেনি। পরেরদিন (২১ সেম্পেম্বর) বেলা ১১টায় দামকুড়া থানাধীন কাদিরপুর ল পাড়া এলাকার একটি আমবাগানের রাস্তায় সাজামুলের চশমা ও জুতা দেখতে পেয়ে স্থানীয়রা তার বাড়িতে খবর দেয়। পরে তার পরিবারের লোকজন আমবাগানের জঙ্গলে গিয়ে খোঁজাখুজি করে সাজামুলের লাশ পড়ে থাকতে দেখতে পায়। ওইদিন নিহতের স্ত্রী অজ্ঞাত আসামী করে নগরীর দামকুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা রুজুর পর থেকেই র‌্যাব-৫, সদর কোম্পানীর একটি দল আসামী মাসুমকে সনাক্ত করে। ঘটনার দিন রাতেই এলাকা থেকে পালিয়ে পাবনা ও রাজশাহীর বিভিন্ন স্থানে আত্ত¡গোপনে চলে যায় আসামী মাসুম। অবশেষে শুক্রবার রাত ২টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামী মাসুমকে দামকুড়া থানাধীন কাদিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে সে অটোরিকশা চালক সাজামুলকে হ্যাত্যার সত্যতা স্বীকার করে।
শনিবার সকালে গ্রেফতার আসামী মাসুমকে দামকুড়া থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category