• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তরা পেটালো এক এসআইকে! আটক-৩

দিনকাল বিডি ২৪ / ১৮৫ Time View
প্রকাশঃ সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে এক এসআইকে পিটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজনকে ধাওয়া দিয়ে আটক করেছে তালাইমারী ফাঁড়ির পুলিশ। রবিবার (২৯ অক্টোবর) রাত পৌনে ৭টায় মহানগরীর চন্দ্রিমা থানার জামালপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন: মহানগরীর চন্দ্রিমা থানার জামালপুর এলাকায় জনৈক কাওসার (৪৮), শাওন (২১) ও রাব্বি (২১)। তবে পুলিশের ধাওয়া খেয়ে পালিয়েছে শান্ত (২২), মইন ও সুমন নামের তিন যুবক।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, মহানগরীর চন্দ্রিমা থানার তালাইমারী পুলিশ ফাঁড়ীর আইসি প্লাবন। তিনি জানান, পুলিশ লাইনে কর্মরত এসআই মোঃ গোলাম মোস্তফা ব্যক্তিগত কাজ সেরে জামালপুর এলাকা হয়ে পুলিশ লাইনের দিকে যাচ্ছিলেন। পথে উপরোক্ত ব্যক্তিরা-সহ তাদের কয়েকজন সহযোগী ওই এসআইকে রাস্তায় আটকিয়ে মারপিট শুরু করে। এ সময় তিনি নিজেকে বার বার পুলিশের এসআই পরিচয় দেয়ার পরও তাকে মারপিট অব্যাহত রাখে। খবর পেয়ে হামলাকারীদের ধাওয়া দিয়ে ৩জনকে আটক করে চন্দ্রিমা থানায় হস্তান্তর করেন তালাইমারী ফাড়ির পুলিশ ইনচার্জ আইসি প্লাবন ও সঙ্গীয় ফোর্স।

আইসি প্লাবনের মুঠো ফোন থেকে নির্যাতিত এসআই মোঃ গোলাম মোস্তফা জানান, আমি বারবার আটককৃত হামলাকারীদের বলেছি আমি একজন এসআই তারপরও তারা আমাকে ব্যপক নির্যাতন করেছে। এ ব্যপারে মামলা করবেন বলেও জানান তিনি।
মামলার বিষয়টি নিশ্চিত করে আইসি প্লাবন বলেন, এসআই মোঃ গোলাম মোস্তফার উপর হামলার ঘটনায় কাওসার, শাওন, রাব্বি, শান্ত, মইন ও সুমন সহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে মামলা হয়েছে। এরমধ্যে ৩জনকে আটক করা হয়েছে। বাকী আসামীদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যপারে জানতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুব আলমকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category