• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম:
নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান মাদকসহ মাদক কারবারি জীবন ও তসলিমা গ্রেফতার

দিনকাল বিডি / ১৯০ Time View
প্রকাশঃ বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে নারী সহ দুইজন চিহিৃত মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গেয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১০টায় মহানগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি শশ্মানঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ফেনসিডিল, মরন নেশা ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো: মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন পঞ্চবটি শশ্মানঘাট এলাকার হালিমের স্ত্রী তসলিমা (৪২)। তার কাছ থেকে ২৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যাহার মূল্য ২লাখ ৩০ হাজার টাকা। এছাড়াও এই নারী মাদক কারবারি তসলিমার বিরুদ্ধে পূর্বের ৯টি মাদক মামলা রয়েছে।
একই রাতে অপর এক অভিযানে একই এলাকা থেকে ১০০ পিচ মরন নেশা ইয়াবা ট্যাবলেট ও ৩বোতল ফেনডিসিল সহ মোঃ জীবন শেখ(৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার ভাই মাদক কারবারি মোঃ শাকিল শেখ(৩২) পালিয়ে গেছে।
গ্রেফতার মাদক কারবারি জীবন শেখ ওই এলাকার মোঃ চুন্নু শেখের ছেলে।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েল।
তিনি জানান, রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষে মহানগর পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মহানগরীর বোয়ালিয়া মডেল থানার পঞ্চবটি শশ্মানঘাট এলাকায় ৯টি মাদক মামলার আসামী চিহ্নিত নারী মাদক কারবারি তসলিমা হেরোইনসহ খদ্দেরের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২লাখ ৩০ হাজার টাকা মূল্যের হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।
এর আগে অপর এক অভিযানে ৩ বোতল ফেনসিডিল ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ জীবন শেখ নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তবে তার ভাই চিহ্নিত মাদক কারবারি মোঃ শাকিল শেখ পালিয়ে যায়।
এ ব্যপারে গ্রেফতার দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category