• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীতে মাদক কারবারী ও জয়াড়ী-সহ গ্রেফতার-৭

দিনকাল বিডি ২৪ / ১৩৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে ৩৫ গ্রাম হেরোইন, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও জুয়ার সরঞ্জামাদি-সহ ৭ জন জুয়াড়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২১ জানুয়ারি) দিনভর অভিযান চালিয়ে মতিহার ও রাজপাড়া থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো: মহানগরীর মতিহার থানার চর শ্যামপুর এলাকার মৃত নাজিমুদ্দিনের ছেলে মোঃ হাসান আলী (৩৯), দামকুড়া থানার চর মাজারদিয়াড় পূর্বপাড়ার মো: কাইমুদ্দিন কালুর ছেলে মোঃ রাজু শেখ (২০) ও মোঃ আলমগীর হোসেন (৪০), মোঃ রাব্বুল শেখ (৬৩), মোঃ সেলিম হোসেন (৫৭), মোঃ আঃ মজিদ (৪২), মোঃ মাহাবুল (৫৪)।

সোমবার (২২ জানুয়ারী) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, রবিবার বিকালে মতিহার থানার চরশ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৩৫ গ্রাম হেরোইন-সহ মাদক কারবারী হাসান আলীকে গ্রেফতার করে এসআই মোহাঃ আব্দুর রহমান ও সঙ্গীয় ফোর্স। তবে তার স্ত্রী ইতি বেগম কৌশলে পালিয়ে গেছে।

একই দিন বিকালে অপর একটি অভিযানে রাজপাড়া থানার বুলনপুর ঘোষপাড়া নদীর ধারে অভিযান চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল-সহ রাজু নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করে এসআই মোঃ সাইমন ইসলাম ও সঙ্গীয় ফোর্স।
এছাড়াও মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর মোড় এলাকায় জুয়া খেলা অবস্থায় ৫ জন জুয়াড়িকে আটক করে এসআই মোঃ রবিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। এসময় তাদের কাছ থেকে তাস ও নগদ টাকা উদ্ধার হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মহানগরীর মতিহার ও রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও জুয়া আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। সোমবার সকালে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category