• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীতে হরতাল সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল, আটক ৫

দিনকাল বিডি ২৪ / ১৩৪ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: তফসিল ঘোষণার পর বিএনপি-জামায়াতের ডাকা রোববার থেকে ৪৮ ঘন্টার হরতাল সমর্থনে রাজশাহী মহানগরীতে বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে নগরীর সাহেববাজার আরডিএ’র মার্কেটের সামনে হরতালের সমর্থনে মহানগর বিএনপির নেতৃবৃন্দ এ বিক্ষোভ মিছিল করে। মিছিলে নেতৃত্ব দেন মহানগর মহানগর বিএনপির আহŸায়ক এরশাদ আলী ইশা।
বিএনপির নেতৃবৃন্দ মিছিল বের করলে পুলিশ ঘটনস্থলে উপস্থিত হয়ে তাদের ধাওয়া দেয়। এসময় মিছিল থেকে ৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

মিছিলে মহানগর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল-সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলের সময় পুলিশের বাধা দেয়া দিলে ঘটনাস্থলে পড়ে গিয়ে রাজশাহী মহানগর বিএনপির আহŸায়ক এরশাদ আলী ঈশা আহত হন।

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী হোসেন জানান, শনিবার রাত ৮ টার দিকে বিএনপির কয়েকজন নেতাকর্মী হরতালে সমর্থনে মিছিল বের করে। পরে সেখানি পুলিশ বাধা দেয়। একই সাথে মিছিল করার সময় ৫ বিএনপির নেতাকর্মীকে আটক করে পুলিশ।

ওসি বলেন, এই ঘটনায় পর থেকেই রাজশাহী সাহবে বাজার এলকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। আটককৃত বিএনপি নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

এরআগে হরতাল সমর্থনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর শিরোইল শুভ পেট্রোল পাম্পের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। প্রথমে হরতার সমর্থনকারীরা জয়বাংলা শ্লোগান দিয়ে রাস্তায় মিছিলটি বের করে। এসময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিলে তারা সেখান থেকে পালিয়ে যায়।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত রাজশাহী নগরীতে বড় ধরনের কোনো অপ্রিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category