• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে নৌকার প্রার্থীকে ফুলের শুভেচ্ছা দেয়ায় এসআই ক্লোজড

দিনকাল বিডি ২৪ / ১৫৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর কারণে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জিলালুর রহমানকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
গত শনিবার দুপুরে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থী আবুল কালাম আজাদকে গত শুক্রবার সন্ধ্যার দিকে পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান এসআই জিলালুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন আরও কয়েকজন পুলিশ সদস্য। ফুল দেওয়ার সেই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

স্থানীয় সূত্র জানায়, এসআই জিলালুর রহমান ২০২২ সালে ২৭ মার্চ তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে যোগদান করেন। যোগদানের পর থেকেই তাহেরপুর পৌরসভার মেয়র মোঃ আবুল কালাম আজাদের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে। এছাড়া তিনি শুরু থেকেই পক্ষপাতমূলক কর্মকাÐ চালিয়ে আসছিলেন।

রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, ‘নৌকার প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে এমন একটি ছবি নজরে এসেছে আমাদের। এজন্য তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’

এসআই জিলালুর দুই বছর ধরে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে রয়েছেন উল্লেখ করে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ‘তার বদলির সময় হয়ে গিয়েছিল। এরই মধ্যে তার বিরুদ্ধে কয়েকটি অভিযোগ উঠেছে। সেসব অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় শনিবার তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’

বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘আমি এসআই জিলালুরের সঙ্গে কথা বলেছি। তিনি দাবি করেছেন, ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ছবিটি পুরোনো। পৌর মেয়র আবুল কালাম আজাদ ভারত থেকে ফেরার পর তাকে শুভেচ্ছা জানানো হয়েছিল। ছবিটি তখনকার। তবে যেহেতু একটা বিতর্ক সামনে এসেছে। সেই কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ লাইনে সংযুক্ত হয়েছেন তিনি।’
এ বিষয়ে জানতে এসআই জিলালুর রহমানকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category