• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে বিটকয়েনের নামে ৩০০ কোটি টাকার প্রতারণা, গ্রেফতার- ২

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: অনলাইন মূদ্র ব্যবসার নামে প্রতারণা করে প্রায় ৩০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নুরুন্নবী পলাশ (৩৩) ও মিনারুল হক মিঠু (৩৪) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) নগরীর তেরখাদিয়া ও নিউ মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বোয়ালিয়া থানার এসআই গোলাম মোস্তফা জানান, পলাশ ও মিঠুকে ধরতে বোয়ালিয়া ও রাজপাড়া থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার দুপুরে নগরীর তেরখাদিয়া স্টেডিয়ামের পশ্চিমে গ্রীণ টাওয়ারের ৯তম তলা ভবন থেকে পলাশকে গ্রেফতার হয়েছে। তার দেয়া তথ্যে ওইদিন বিকাল সাড়ে ৫টার দিকে নিউ মার্কেটের এশিয়ান স্কাই থেকে মিঠুকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় প্রতারণা, ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ আদালতে ডলার প্রতারণা অভিযোগে একটি মামলা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশ মামলাটি তদন্ত করছে বলে জানান এসআই গোলাম মোস্তফা।
তিনি বলেন, অনলাইন মূদ্র (বিটকয়েন) ব্যবসার নামে রাজশাহী ও চাপাইনবাবগঞ্জের বেশ কিছু লোকের নিকট থেকে নূরনবী পলাশ ও তার সহযোগীরা প্রায় ৩০০ কোটি টাকা হাত দিয়ে নিয়েছে। ভুক্তভোগীরা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে বেশ কয়েকটি মামলা দায়ের করেছে। তাদের বিরুদ্ধে অন্তত দশটি মামলা চলমান রয়েছে।
নূরুন্নবী পলাশের বাড়ি গোমস্তাপুর উপজেলার কদমতলি গ্রামে। তিনি মৃত জুল মোহাম্মদ সরদারের ছেলে। তিনি বর্তমানে নগরীর তোরখাদিয়া স্টেডিয়ামের পশ্চিমে গ্রীণ টাওয়ারের ৯তম তলা ভবন বসবাস করে। অপর জন মিনারুল হক মিঠুর বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার খোদ্দকাছুটিয়া গ্রামে। তিনি আলিম উদ্দিনের ছেলে। তাদের আরেক সহযোগি নগরীর ল²ীপুর এলাকার আব্দুল হান্নানের ছেলে আনারুল ইসলাম জয় পালাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এসআই মোস্তফা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category