মাসুদ রানা রব্বাণী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মন্জুর মোর্শেদ (মুনজু) ওরফে রাজু উদ্দীন মনজুর মোর্শেদকে গ্রেফতার করেনছে র্যাব-৫।
শুক্রবার (৪ আগস্ট) রাত সোয়া ৯টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মন্জুর মোর্শেদ (মুনজু) ওরফে রাজু উদ্দীন মনজুর মোর্শেদ (৭০),তিনি বত দিনাজপুর জেলার পাবর্তীপুর থানার ইসলামপুর গ্রামের মৃত আছির মন্ডলের ছেলে। এর আগে তিনি নওগাঁর বদলগাছী থানার উত্তর শ্যামপুর (কাপাসগাড়ীয়া) গ্রামের বসবাস করতেন।
শনিবার (৫ আগস্ট) দুপুরে র্যাব-৫, র্জাশাহীর মোল্লা পাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জিজ্ঞাসাবাদে সে অত্র মামলার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বদলগাছী থানা, নওগাঁতে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।।