• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সুদের টাকা নিয়ে দ্বন্দের জেরে যুবদল সদস্যের বাড়িতে গুলি বর্ষণ, পিতার মৃত্যু

দিনকাল বিডি / ৯০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে সুদের টাকা নিয়ে দ্বন্দের জেরে গভীর রাতে এক যুবদল নেতা মিন্টু’র বাড়িতে আগ্নেয়াস্ত্র দ্বারা অতর্কিত গুলিবর্ষণে তার পিতা মোঃ আলাউদ্দিন (৬০) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

নিহত মোঃ আলাউদ্দিন, তিনি রাজশাহীর পবা উপজেলার ভুগরইল গ্রামের বাসিন্দা। নিহতের ছেলে সালাহউদ্দিন মিন্টু নওহাটা পৌর যুবদলের সাবেক সদস্য।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সালাহউদ্দিন মিন্টুর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। এতে দরজা ভেদ করে একটি গুলি ঢোকে বাড়িতে। এ সময় কোমরে গুলিবিদ্ধ হয়ে আহত হন মিন্টুর বাবা আলাউদ্দিন। এদিন রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টার দিকে তিনি (ওটি) অপারেশন থিয়েটারে মারা যান। তবে কারা হামলা চালিয়েছে সেই বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিষ্কার করে কিছু জানাতে পারেনি।

নিহতের ছেলে সালাহউদ্দিন মিন্টু জানান, তাদের এলাকায় দু’পক্ষের টাকা-পয়সা নিয়ে একটা বিরোধ ছিল। এর মীমাংসার জন্য রাতে উভয়পক্ষ রাজশাহীর এয়ারপোর্ট থানায় বসেছিল। বিষয়টি রাতেই থানায় মীমাংসা হয়। এরপর তিনি বাড়ি ফেরেন। এর আধাঘণ্টা পরই তার বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।

এয়ারপোর্ট অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন জানান, দু’পক্ষই থানায় আপস-মীমাংসার জন্য বসেছিল। সেই মীমাংসা সালিশে নিহত ব্যক্তির ছেলে যুবদল সদস্য পিন্টুও ছিলেন। তবে বিষয়টি থানাতেই মীমাংসা হয়েছে। যেই বড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে সেটি পড়েছে নগরীর শাহমখদুম থানা এলাকায়। শাহমখদুম থানা-পুলিশ ব্যবস্থা নিবে বলেও জানান ওসি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category