• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট বড়াল নদী শুকিয়ে হারাতে বসেছে ঐতিহ্য

দিনকাল বিডি ২৪ / ১৩১ Time View
প্রকাশঃ রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

বাঘা (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর চারঘাটের খরস্্েরাতা বড়াল নদী শুকিয়ে তার ঐতিহ্য হারাতে বসেছে। সব হারিয়ে এখন ফসলের মাঠে পরিণত হয়েছে। সেখানে চাষাবাদ করছেন স্থানীয়রা।

নদীটির নাম প্রমত্তা বড়াল। পদ্মায় জন্ম হয়ে যমুনায় গিয়ে মিলিত হয়েছে। ২২০ কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীর পেট চিরে জন্মেছে নদী-নালা, খাল-বিল। পদ্মা-যমুনার পানি এই নদী হয়েই গড়িয়ে পড়তো বিভিন্ন কৃষি জমিতে। অথচ ৫’শ ফিট প্রস্থের নদীটির উৎসমুখে ১৯৮৪ সালে নির্মীত হয়েছে তিন কপাটের একটি সরু সুইসগেট। সেই থেকে বড়াল তার যৌবন হারিয়েছে।

সে সময় ওই বাঁধের কারণে উত্তাল পদ্মার পানি আর বড়ালে গড়ায়নি। এতে করে খরায় পড়ে ভাটি অঞ্চলের ৪ জেলা ও ৮ উপজেলার নদী-নালা। ভাটি এলাকার মানুষের দাবির মুখে ৫’শ ফিট প্রস্থের ২১ হাজার কিউসেক পানি প্রবাহের বড়ালের উৎসমুখে ৫ হাজার কিউসেক পানি প্রবাহের ৩০ ফিট প্রস্থের জলকপাট নির্মাণ করা হয়। এরপর থেকে নিয়ন্ত্রিত পানি প্রবাহের ফলে খরস্রোতে বড়াল তার জৌলুশ হারায়

বিশেষজ্ঞরা মনে করেন,উজানে বাঁধ দিয়ে ইরিগেশনের জন্য সেচ দেওয়া, অপরিকল্পিত বাঁধ নির্মাণ এবং যাতায়াতের জন্য নদীর বুকে একাধিক ব্রিজ নির্মাণ করে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করার কারণে নদের বুকে পলি জমে জমে উঁচু হয়েছে, দু’পাড় চেপে গেছে এবং নদের পাড়ে বিভিন্ন স্থাপনা তৈরী করা হয়েছে। নদের চর ভূমি গ্রাসীরা দখল করে নিয়েছে বলে জানান স্থানীয়রা।

পানি উন্নয়ন বোর্ড ১৯৮৪ অর্থবছরে নদীর তীরবর্তী উপজেলাগুলোকে বন্যামুক্ত করার জন্য উৎসমুখ চারঘাটে সুইসগেট নির্মাণের মাধ্যমে পানির স্বাভাবিক গতিপ্রবাহ বন্ধ করে দেয় ফলে ক্রমান্বয়ে বড়াল নদী শুকিয়ে খালে পরিনত হয়েছে।
বর্ষায় কিছু পানি জমলেও শুষ্ক মৌসুমের শুরুতেই শুকিয়ে মরা নদে পরিনত হয়। এ সুযোগে এলাকার কৃষকরা নদের বুক জুড়ে ফসলের আবাদ করেন। পরিণত হয় গবাদী পশুর চারন ক্ষেত্রে।

স্থানীয় জেলে সুন্টু হালদার জানান,এক সময়ে এই বড়াল নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করা হলেও এখন আর নদীতে মাছ শিকার করা হয় না। বড়ালে পানি না থাকায় জেলেরা আজ অন্য পেশায় চলে যাচ্ছে।এছাড়াও বিভিন্ন স্থানে সুইসগেট ও বাঁধ নির্মাণের মাধ্যমে পানির স্বাভাবিক গতি প্রবাহ বন্ধ হয়ে যায়। তাই পুন:খনন করে অবাধ পানি প্রবাহের ব্যবস্থার দাবি জানান স্থানীয় জেলেরা।

সময় গড়িয়ে চলার সাথে সাথে সেই ভরা যৌবনা পূনর্ভবা নদী এখন মরাখালে পরিণত হওয়ায় পূনর্ভবা নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা অসংখ্য হাটবাজার এখন হয়েছে বিরাণ অঞ্চল, কৃষি জমিগুলো পরিণত হয়েছে ধূ ধূ প্রান্তরে, জেলে পরিবারগুলো হয়ে গেছে বিলীন আর সে সময়ের ব্যবসা-বাণিজ্যের উৎসগুলো হয়ে গেছে প্রায় বন্ধ। এসবই এখন কালের সাক্ষী।

এ সম্পর্কে চারঘাট উপজেলার প্রোকৌশলী রতন কুমার ফৌজদার বলেন, সুইচগেট নির্মাণ করে নদীর প্রবাহ বাধাগ্রস্ত করার কারণে শুকিয়ে নদীর বুকে পলি জমে তার ঐতিহ্য হারাতে বসেছে। প্রকল্পের মাধ্যমে নদী খনন করা হলে স্বাভাবিক প্রবাহ হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category