• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীর পুঠিয়ায় ওএমএসের চাল নিতে এসে নারীকে পিটিয়ে আহত করলো কাউন্সিলর

দিনকাল বিডি / ১৫৬ Time View
প্রকাশঃ বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

মাসুদ রানা রব্বাণী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সলর আইরিন পারভীন এর বিরুদ্ধে ওএমএসের চাল কিনতে আসা এক নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পুঠিয়া রাজবাড়ী মাঠে এ ঘটনা ঘটে। আহত ওই নারীর নাম আনজুমান আরা বেগম (৪২)। তিনি রামজীবনপুর গ্রামের শফিকুল ইসলাম হাবলুর স্ত্রী। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
এ নিয়ে প্রত্যক্ষদর্শী ছালমা বেগম বলেন, ‘ওএমএস এর চাল তোলা নিয়ে মহিলা কাউন্সিলরের সঙ্গে ওই নারীর তর্ক শুরু হয়। একপর্যায়ে কাউন্সলর তাঁকে কিলঘুষি মারতে শুরু করেন। পরে ওই নারী মাটিতে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলেন। বিষয়টি দেখে আরও কয়েকজন নারী তাঁকে হাসপাতালে নিয়ে যায়।’
এ ঘটনায় আহত আন্জুমান আরা বেগম বলেন, ‘আমার স্বামী অসুস্থ। সংসারের খরচ কিছু কমাতে ওএমএস এর চাউল কিনতে আসি। কিন্তু ওই কাউন্সিলর প্রতিদিন একাধিক নাম ব্যবহার করে চাউল তুলে নিয়ে যায়। আর লাইনে থাকা সাধারণ মানুষ চাউল পায় না। এ বিষয়টির প্রতিবাদ করলে ওই কাউন্সলর আমাকে মারধর করেন। একপর্যায়ে মাটিতে পড়ে গেলে সে আমার পেট ও বুকে লাথি মারে। এরপর আর কিছুই মনে নেই।’
এ নিয়ে অভিযুক্ত আইরিন পারভীন বলেন, ‘ওই মহিলার সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। তবে আজকে চাউল তোলার সময় তিনি আমাকে অশ্লীল ভাষায় গালি দেন। এ সময় আমি তাঁর মুখ চেপে ধরেছি মাত্র। তাঁকে কোনো মারধর করিনি।’ আর একাধিক ব্যক্তির নামে চাল তোলার বিষয়টি তিনি অস্বীকার করেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ওএমএসের চাল নিয়ে এলাকায় মারামারি হয়েছে এমন কোনো অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category