• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

রাণীনগরে ইউনিয়ন আঃলীগের সম্মেলন অনুষ্ঠিত সভাপতি ফটিক,সম্পাদক মজিদ আকন্দ

দিনকাল বিডি / ১৬৫ Time View
প্রকাশঃ সোমবার, ২০ মার্চ, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আবাদপুকুর কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শহিদুল ইসলাম ফটিক কে সভাপতি এবং আব্দুল মজিদ আকন্দকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষনা করা হয়।
একডালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম ফটিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁ-৬,(রাণীনগর-আত্রাই) আসনের এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থি ছিলেন, রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি েেমাহাম্মদ আলী।এছাড়া আত্রাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রামানিক,রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারেক মোল্লা,সহ-সভাপতি ফরিদা পারভিন,সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল খালেক,যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়সহ জেলা,উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থি ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category