• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে চোরাই দু‘টি বাইসাইকেলসহ একজন আটক

দিনকাল বিডি ২৪ / ১৩৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে দু‘টি চোরাই বাইসাইকেলসহ রবিউল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার রাতে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। রবিউল উপজেলার পারইল লস্কর এলাকার সাইজার রহমানের ছেলে। তাকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা জানান,সোমবার রাতে উপজেলার লস্করের মোড়ে চোরাই বাইসাইকেল বিক্রি হচ্ছিল। এসময় স্থানীয় লোকজন রবিউল ইসলামকে চোরাই একটি হিরো বেবি বাইসাইকেল এবং একটি দুরন্ত বাইসাইকেলসহ আটক করে। পরে পুলিশে সংবাদ দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। তবে ঘটনার সাথে জড়িত আরো একজন পালিয়ে যায়। এঘটনায় থানার এসআই কিশোর কুমার পাল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। কর্মকর্তা আরো জানান,আটক রবিউল একজন পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। সে বিভিন্ন এলাকায় বাইসাইকেল চুরি করে বিক্রি করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category