• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

রাণীনগরে জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে জমি থেকে মজিবর রহমান আকন্দ (৮৪) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের জয়সার গ্রামের মাঠ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। বৃদ্ধ মজিবর রহমান ওই গ্রামের লাগর আলী আকন্দের ছেলে।
মজিবর রহমান আকন্দের ছেলে ওমর আলী আকন্দ জানান,মঙ্গলবার রাতে খাবার খেয়ে আমরা সবাই ঘুমিয়ে পরি। সকালে প্রতিবেশির লোকজনের মাধ্যমে জানতে পারি গ্রামের দক্ষিন পার্শে¦ জমির মধ্যে মরদেহ পরে আছে। তবে কেন,কখন সে বাড়ী থেকে বের হয়েছে বা কিভাবেই তার মৃত্যু হয়েছে এব্যাপারে কিছু বলতে পারেননি তিনি।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মজিবর আকন্দের শরীরে প্রাথমিকভাবে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে এটি জানতে ময়না তদন্তে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category