• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাণীনগরে প্রচারনা শুরু করলেন মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মাসুদ রানা জুয়েল

দিনকাল বিডি ২৪ / ১৮৭ Time View
প্রকাশঃ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনে আওয়ামীলী দলীয় মনোনয়ন প্রত্যাশী জিএম মাসুদ রানা জুয়েল আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন।

সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বুধবার বিকেল চারটায় উপজেলার আবাদপুকুর মহাবিদ্যালয় গেইট থেকে প্রচারপত্র বিতরনের মধ্য দিয়ে এই প্রচারণা শুরু করেন তিনি।

মাসুদ রানা জুয়েল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আবাদপুকুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। তিনি রাতোয়াল গ্রামের বাসিন্দা।
প্রচারনা শুরুর আগে মাসুদ রানা জুয়েল সাংবাদিকদের বলেন,সার্বিক উন্নয়নের গতিশীলতাকে ধরে রাখতে এবং এলাকাকে মাদক,সন্ত্রাস মুক্ত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মনোনয়ন চাইবেন।

তিনি বলেন, মনোনয়ন পেলে অবশ্যই বিপুল ভোটে জয়লাভ করবো। তিনি বলেন,আমি শিক্ষা বিভাগের সাথে জড়িত। আত্রাই রাণীনগরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়োগ থেকে শুরু করে সার্বিক দিক দিয়ে হ য ব র ল অবস্থা হয়ে আছে। এবিষয় গুলোর দিকে নজর দিবো।

এছাড়া এলাকার যে সকল কাজ অসমাপ্ত রয়েছে সেগুলো বাস্তবায়ন করবো। তিনি সরকারের উন্নয়ন তুলে ধরে বলেন, বাংলাদেশের সব অর্জন আওয়ামীলীগের হাত ধরেই। তাই উন্নয়নের গতিশীলতা ধরে রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বির্নিমানে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে নির্বাচিত করার আহŸান জানান।

প্রচারনায় উপজেলা যুবলীগের ক্রিয়া সম্পাদক জিএম ফিলিপস রানা প্রিন্স,আবাদপুকুর মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার শেখর আহম্মেদ,সম্পাদক আসাদুল ইসলাম আকাশসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category