রাণীনগর প্রতিনিধি: সারা দেশের মতো নওগাঁর রাণীনগরে স্মার্ট ভ’মি সেবা প্রদানের লক্ষ্যে ভ’মি সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সহকারী কমিশনার (ভূমি) অফিস চত্বরে এই ভূমি সেবা সপ্তাহ ও সেবা বুথ থেকে তাৎক্ষণিক সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, সহকারি কমিশনার (ভ’মি) মোহাম্মদ হাফিজুর রহমান,বড়গাছা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন মাষ্টার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা হক,সার্ভেয়ার মিজানুর, খট্টেশ^র ইউনিয়ন ভুমি উপ-কর্মকর্তা মোঃ শাহ নেওয়াজ,কাশিমপুর ইউনিয়ন ভুমি উপ-কর্মকতা মোঃ আল হেলাল মন্ডল, আরমান হোসেন প্রমুখ।
সোমবার থেকে শুরু হওয়া ভ’মি সেবা সপ্তাহ আগামী ২৮মে শেষ হবে। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদাণের জন্য রেজিষ্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম এবং বর্তমানে ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা হচ্ছে এ সম্পর্কে ব্যাপক প্রচার, ই-নামজারী আবেদন গ্রহণ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।