• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে ৪মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দিনকাল বিডি / ৩২৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মাদক কারবারীদের ধরতে বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার ঘাটাগন গ্রামের মৃত ববি কৃষরের ছেলে নরেশ চন্দ্র রবিদাস (৩০)কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।এসময় তার নিকট থেকে ৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।এছাড়া উত্তর রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত আয়ুব আলী সাকিদারের ছেলে ফিরোজ সাকিদার (৬১)কে ৪০গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।একই রাতে উপজেলার কাশিমপুর ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে কাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮) ও একই গ্রামের মোহাম্মদ কফিল উদ্দিনের ছেলে আবেদ (২৬)কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category