• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দিনকাল বিডি / ১৯২ Time View
প্রকাশঃ বুধবার, ৮ মার্চ, ২০২৩

মোঃ তারেক রহমান,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন “এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী হয়েছে। পরে পরিষদ হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মৌসুমী আক্তার,সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম,পল্লীবিদ্যুৎ এর ডিজিএম নেজামুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক প্রশান্ত বসাক ও নাসরিন আক্তার, সহকারি শিক্ষিকা মাহাবুবা আক্তার স্নিগ্ধা প্রমুখ। এছাড়াও মহিলা বিষয়ক অফিসের বিভিন্ন সমিতির মহিলা সদস্য, কর্মকর্তা- কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category