• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি জেইল অব শহর

দিনকাল বিডি ২৪ / ১১১ Time View
প্রকাশঃ রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিািধ।।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি জেইল অব শহর নামক একটি বানিজ্যিক জাহাজ। রোববার(১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙ্গর করে ওই বানিজ্যিক জাহাজটি।
ওই বানিজ্যিক জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং এন্ড লজিষ্টিক লিমিটেড এর সহকারী ব্যবস্থাপক(খুলনা) খন্দকার রিয়াজুল হক জানান, আজ সকালে মোংলা বন্দরে নোঙ্গর করা পানামা পতাকাবাহী বানিজ্যিক জাহাজটি গেল ১৫ আগষ্ট ইন্দোনেশিয়া থেকে বন্দর থেকে ৫৩ হাজার ৬৩০ মেট্রিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে বাংলাদেশের উদ্যেশে। এর পর চট্রগ্রাম বন্দরে ২৪ হাজার মেট্রিক টন কয়লা খালাস করে। লাইটার যোগে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়। বাকী ২৯ হাজার ৬৩০ মেট্রিক টন কয়লা নিয়ে আজ মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙ্গর করে এমভি জেইল অব শহর। সেখান থেকে কয়লা খালঅস করে লাইটার যোগে তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌছনো হবে।
এর আগে গেল ২৮ আগস্ট রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা মোংলা বন্দরের খালঅস করা হয়েছিলো।। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category