• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রামপালে পৃথক অভিযানে ২ মাদককারবারী আটক

দিনকাল বিডি / ১৪৯ Time View
প্রকাশঃ শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিদি ।।
রামপাল থানা পু্লিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদকসহ দুই কারবারীকে আটক করেছেন। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে রামপাল থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। আটককৃতদের শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো বাগেরহাট সদর উপজেলার বারুইডাঙ্গা গ্রামের শেখ আ. জব্বারের পুত্র শেখ জাহিদ হোসেন (৩৮) ও ফকিরহাট উপজেলার তেকাটিয়া গ্রামের সমর চন্দ্র দে’র পুত্র শাওন চন্দ্র দে ওরফে শয়ন চন্দ্র দে (২১)। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১১ টায় উপজেলার পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের সামনে অভিযান পরিচালনা করেন এসআই দেলোয়ার হোসেন। ওই সময় জাহিদ হোসেনকে ৫১ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। অপরদিকে এসআই ইসমাইল হোসেন শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ৮ টায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের লেবার কলোনীর সামনে অভিযান চালান। ওই সময় আসামী শাওনকে ৪৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন।
আসামীদের আটক ও বাগেরহাটের আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category