• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রামপালে পৃথক অভিযানে ৩ মাদক কারবারী আটক

দিনকাল বিডি / ১৫৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
রামপাল থানা পু্লিশ ৩ টি পৃথক অভিযান চালিয়ে তিন মাদক কারবারীকে মাদকসহ আটক করেছে। আটককৃতদের কাছ থেকে গাঁজা উদ্ধার করেছে পুলিশের। তাদের বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের শুক্রবার বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।

রামপাল থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ আগষ্ট) সন্ধা সাড়ে ৭ টায় এসআই ইসমাইল হোসেন উপজেলার শ্রীফলতলা উত্তরপাড়ায় খালেক কাজীর দোকানের সামনে অভিযান চালান। ওই সময় ওই গ্রামের রফিকু্ল মৃধার পুত্র রহিম মৃধা (২২)কে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন।

একই দিন রাত সাড়ে ৮ টায় এসআই হুসাইন বাছাড়েরহুলা গ্রামের বগুড়া ব্রীজ সংলগ্ন ইমনের চায়ের দোকানের পাশে অভিযান চালান। ওই সময় একই গ্রামের শহীদ শেখের পুত্র ওসমন শেখ (২১) কে ৪০ গ্রাম গাঁজাসহ ধরেন।
ওই একই রাতে ফয়লা বাজারের পারগোবিন্দপুর ব্রীজের পশ্চিম পাশে রাত সাড়ে ১০ টায় অভিযান চালান এসআই খন্দকার আ. মবিন। ওই সময় তিনি গোবিন্দপুর গ্রামের মৃত মমিন উদ্দিনের পুত্র আয়ুব আলী (৪০) কে ৪০ গ্রাম গাঁজাসহ আটক করেন।
বিষয়টি নিশ্চিত করে রামপাল থানার ওসি আশরাফুল আলম বলেন, মাদক, সন্ত্রাসী, কিশোর গ্যাং ও তাপবৃদ্ধি কেন্দ্রে তার চোরদের কোন ছাড় নয়। আইন শৃঙ্খল রক্ষায় আমি জিরো টলারেন্স নীতি গ্রহন করে কাজ করছি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category