• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক মেয়র

দিনকাল বিডি / ১৩৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। বৃহস্পতিবার দুপুরে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পরিদর্শনকালে চলমান কাজ দ্রুত শেষ করতে প্রকৌশলী ও ঠিকাদারদের নির্দেশনা প্রদান করেন মেয়র মহোদয়।

উল্লেখ্য, শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার দক্ষিণে টি-বাঁধ সংলগ্ন বাউন্ডারী ওয়াল ও নতুন গেট নির্মাণ করা হচ্ছে। এই গেট দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। পার্কের অভ্যন্তরে ওয়াকওয়ে নির্মাণ কাজ করা হচ্ছে। ফেরিজ হুইল সংস্কার করা হচ্ছে। হরিণ খাঁচাগুলো সংস্কার করা হচ্ছে। ঘড়িয়াল সংরক্ষণাগারের সংস্কার কাজ এগিয়ে চলেছে। অভ্যন্তরীণ পুকুরটি দৃষ্টিনন্দনভাবে সংস্কার ও উন্নয়ন করা হচ্ছে। ইতোমধ্যে রিসোর্ট নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। শিশুদের বিনোদনের জন্য পার্কে নতুন নতুন রাইডস স্থাপন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী, উপ-সহকারী প্রকৌশলী ফররুখ আহমেদ শিশির, উপ-সহকারী প্রকৌশলী পারভেজ, ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী শামসুজ্জামান রতন, দিপলু ও পার্কের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category